শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের সর্বত্র সার্বক্ষণিক নজরদারির উদ্যোগ

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে অফিস ছাড়াও অফিসেব বাইরে সার্বক্ষণিক নজরদারি চালানোর জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অ্যাপের সহযোগিতা নেয়া হবে। বিশ্রাম বা ছুটির সময়ও এ নজরদারির হাত থেকে কোনো কর্মী কোনো অবস্থায় রেহাই পাবেন না। ২৪/৭ বা দিনরাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাতদিনই কঠোর এ নজরদারির আওতায় থাকবেন তারা। এজন্যে বিশেষ ধরনের অ্যাপ তৈরির জন্যে নিউ ইয়র্কভিত্তিক একটি সংস্থাকে ২৪ লাখ ২০ হাজার ডলার বরাদ্দ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। স্মার্টফোনভিত্তিক এ সফটওয়্যার সব সময়ই ব্যবহারকারীর ওপর নজরদারি চালাবে।

পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারী কখন কি করছেন তার আচরণ পর্যবেক্ষণ করে অব্যাহতভাবে সে শিক্ষাও গ্রহণ করবে এ অ্যাপ। ব্যবহারকারীকে এই অ্যাপ এতোই ভালো করে চিনতে সক্ষম হবে যে তার বদলে অন্য কেউ যদি স্মার্টফোন হাতিয়ে নেন বা ব্যবহার করেন তাও ধরতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ অ্যাপ।

এ জন্য প্রতি ব্যক্তির আচরণ খতিয়ে দেখা হবে। প্রতিটি মানুষ একে অন্য থেকে পৃথক বৈশিষ্টের হচ্ছে আঙ্গুলের ছাপসহ কিছু শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে অ্যাপের ক্ষেত্রে এ সবকে কাজে লাগানো হবে। অ্যাপটি কেবল নজরদারিই চালাবে না বরং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তনও আনবে। পেন্টাগনসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার ব্যবহারের বেলায় বর্তমানে ক্ষেত্র বিশেষ পাসওয়ার্ড এবং অ্যাক্সেস কার্ড ব্যবহারের আবশ্যকতা রয়েছে। এ অ্যাপ চালু হওয়ার পর এ সব ব্যবস্থার কোনো প্রয়োজনই আর পড়বে না। কাজেই এ সব ব্যবস্থাও তখন উঠিয়ে দেয়া হবে।

ফোনেই তখন কর্মীকে শনাক্ত করার একমাত্র অবলম্বন হয়ে উঠবে। বলা হচ্ছে, তখন একজন কর্মীর পাসওয়ার্ড হবেন কেবল কর্মী নিজেই। অর্থাৎ আপনিই হবেন আপনার পাসওয়ার্ড । স্পুটনিক

  • সর্বশেষ