শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর নিহত

নিউজ ডেস্ক : বাসের ধাক্কায় গেল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ। গাজীপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হন। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও অপরজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়