শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ আবুল মকসুদ বললেন বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে

আমিরুল ইসলাম : বুড়িগঙ্গার তীরে দু’পাশের অবৈধ স্থাপনাগুলো পূর্বেও উচ্ছেদ করা হয়েছিলো। সরকার পক্ষ থেকে কিছুদিন পর পর উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হয় কিন্তু স্থায়িত্ব পায় না কেন? কীভাবে স্থায়িত্ব পাবে? এ ব্যাপারে বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনাগগুলো উচ্ছেদের অভিযান অব্যাহত রাখতে হবে।

এ প্রতিবদেকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাইকোর্ট থেকে একটা শক্ত নির্দেশনা দিয়েছে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য। উচ্ছেদ অভিযান পুরোপুরি সফল হবে সেটা আমি বলবো না। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, সেটা আরো কতোদিন চলবে সেটা বলা যাচ্ছে না। এটা যদি শুধু কয়েকদিনের জন্য হয় তাহলে হবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদকে স্থায়িত্ব দিতে গেলে অনবরত করতে হবে, কাজটা অব্যাহত রাখতে হবে। এখন যেভাবে তোড়েজোড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেটা যেন কিছুদিন পর থেমে না যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়