শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি নারীদের চলাফেরায় নজরদারির অ্যাপ, সমালোচনার মুখে অ্যাপল-গুগল

লিহান লিমা: পুরুষ অভিভাবকরা সৌদি নারীদের গতিবিধির ওপর নজর রাখতে পারবেন এমন অ্যাপ চালু করায় সমালোচনার মুখে পড়েছে টেক জায়ান্ট অ্যাপল ও গুগল। যুক্তরাষ্ট্রভিত্তিক এই দুই প্রযুক্তি সংস্থার ওপর লিঙ্গ বৈষম্যকে সাহায্য করা ও নারী-বিদ্বেষকে আরো উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে। এনডিটিভি, আউটলুক ইন্ডিয়া

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং অধিকার কর্মীরা অ্যাপল ও গুগলকে এই অ্যাপ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। অ্যামনেস্টি এই দুই টেক সংস্থাকে তাদের অ্যাপে পরিবর্তন আনার দাবি জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ‘অ্যাপল এবং গুগলের এই অ্যাপ হয়রানি এবং হুমকিমূলক। এই অ্যাপটি মানবাধিকার লঙ্ঘন এবং নারীর বিরুদ্ধে বৈষ্যমকে আরো সুযোগ করে দিচ্ছে।

সৌদি আইনে নারীদের কোথাও যেতে হলে পুরুষ অভিভাবকদের অনুমতির প্রয়োজন হয়। শুক্রবার ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ‘আবশের’ নামের এই অ্যাপে নারীরা কোথায় যাচ্ছেন, কি করছেন এবং কখন তার পাসপোর্ট ব্যবহার করছেন তা তার পুরুষ অভিভাবককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এই অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে। ইনসাইডার জানায়, এই বিষয়ে মন্তব্যের চাওয়া হলে কোন উত্তর দেয়নি সংস্থাগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়