শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির নাপলিতে ক্যান্সারে বাংলাদেশীর মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি: ইতালিতে নাপলির পালমা কাম্পানিয়ায় আব্দুল মতিন (৪৯ ) নামে এক বাংলাদেশী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পিতার নাম মজিদ মাদবর। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। প্রায় ২ সপ্তাহ পূর্বে বাসায় হঠাৎ অসুস্হ হয়ে পড়লে তাকে স্হানিয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্হায় আইসিইউতে তিনি মারা যান। আব্দুল মতিন নাপলির পালমা কম্পানিয়ায় বসবাস করতেন। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলার সরকারের চর গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং আত্নীয় স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জিবনে তিনি নিঃসন্তান ছিলেন। তার মৃত্যুতে পালমা কাম্পানিয়ার প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়