শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই সাকিব আবারও টুর্নামেন্ট সেরা

নিজস্ব প্রতিবেদক : বিপিএল মানেই যেন সাকিবের টুর্নামেন্ট। বিশ্বসেরা সব ক্রিকেটাররা খেলতে আসলেও সাকিবের প্রতিপক্ষ হতে পারেন না তারা। ব্যাটে-বলে ব্যক্তিগত নৈপূণ্যের পাশাপাশি নেতৃত্বগুণও দেখান। কোনঠাসা দলকে ফাইনালে টেনে তুলেছেন। শিরোপা জয়ের কাছাকাছিও গিয়েছিলেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তামিম বীরত্বের কারণে। তবে ব্যাটে-বলে অসাধারণ দক্ষতার দরুণ ষষ্ঠ আসরেও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

এর আগে ২০১২ ও ২০১৩ বিপিএলের আসরেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। মাঝের তিন আসরে সেরার পুরস্কারটা জিততে না পেরে হয়তো কষ্টই পেয়েছিলেন। তবে সেটা এবার আর মিস হতে দেননি। তিন বছর পর টুর্নামেন্ট সেরার রাজত্বে আবারও তিনিই রাজত্ব শুরু করেছেন।

এবারের আসরে বল হাতে সর্বোচ্চ ২৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০১ রান করায় ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছেন। যদিও তার দলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়