শিরোনাম
◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোর খোঁজে চলতে থাকা বিশ্বসাহিত্য কেন্দ্র পূর্ণ করেছে ৪০ বছর

কামরুল হাসান : আলোর পথে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে ৪০ বছর। ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে বর্ষপূর্তি আয়োজনকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালায়। শুক্রবার গতকাল সকালে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজ ভবনের সামনে র‌্যালির মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়। বাংলা ট্রিবিউন

বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নানান পোশাকে সজ্জিত সবাই আনন্দমুখরভাবে যোগদেন র‌্যালিতে। এরপর র‌্যালি শেষে দুপুর ১টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে থাকা গুণিজনদের স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমরা একসময় চেয়েছিলাম প্রতিটি মানুষের জীবন উজ্জ্বল হোক, আলোকিত হোক, সুন্দর হোক। যাতে বড় বা সুন্দর কিছু করতে পারে। আমাদের এই দেশ যাতে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশের মর্যাদার মধ্য দিয়ে যেতে পারে সে চেষ্টা সবসময় আমাদের ছিলো। তাই সাফল্য-ব্যর্থতা নিয়ে না ভেবে কাজ করে গেছি। শুধু আমি একা নই, অনেক মানুষ তাদের শ্রম দিয়ে এর সঙ্গে থেকে কাজ করেছেন। চল্লিশ বছর গেলো, কিন্তু এ আলোকিতকরণ চল্লিশ বছরের ব্যাপার না, হাজার হাজার বছরের বিষয়। সামনে আমাদের আনেক চ্যালেঞ্জ, এ নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

র‌্যালিতে যোগদিয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমার সঙ্গে কখনো কারো দেখা হলে কেউ যদি বলে সে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে জড়িত, তবে তার দিকে আমি বিশেষ দৃষ্টিতে তাকাই। আমি মনে করি, এখন যারা বই পড়ে না তাদের বলতে হবে, বই পড়ো, নইলে বড় হবে না। একা এ যুদ্ধ করলে হবে না। আমাদের সবাইকে এ যুদ্ধ করতে হবে।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৭৮ সালের ১৭ ডিসেম্বর ক্ষুদ্র পরিসরে শুরু করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম। বর্তমানে রাজধানীর বাংলামোটরের নিজস্ব ভবন থেকে কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ