শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মুগদায় রিকশা চাপায় শিশু নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মুগদার মান্ডায় রিকশার নিচে চাপা পরে মো. শিমন (৪) নামে একশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয় ২টায় মান্ডার শাহা আলমের গলির মেইন রাস্তায় রিকশার নিচে পরে আহত হয়। পরে আহত অবস্হায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাস পাতালে নিয়ে যান পরে সেখান থেকে সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাস পাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা কলি বেগম জানান বাসা থেকে কলা কেনার জন্য বের হলে মেইন রাস্তায় আমার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার সময় দ্রতগামী রিকসার নিচে পরে যায শিমন। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিতহ শিমন ফরিদপুর জেলার বুয়ালমাড়ি থানার সতাশি গ্রামের প্রাইভেট কার চালক মো. আমির হোসেন লিটনের ছেলে। বর্তমানে মান্ডা শাহা আলমের গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। ৪ ভাইয়ে মধ্যে শিমন ৩য়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়