শিরোনাম
◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনে বিএনপি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, বললেন রিয়াজুল কবির

হ্যাপি আক্তার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসার বলেছেন, বিএনপি যে ঐক্যফ্রন্ট করেছিলো সেখানে কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই ঐক্যে স্বাধীনতা বিরোধীরা ছিলো। জনগণ দেখেছে কাদের তারা মনোনয়ন দিয়েছে। সবকিছু মিলিয়ে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশকে একটি উন্নয়নের রোলমডেল হিসেবে দাঁড় করাতে পেরেছেন। বৃহস্পতিবার রাতে এটিএন নিউজে ‘পলিটিশন প্লাশ’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক সময় উন্নয়নের বক্তৃতা দিতাম কিন্তু এখন সবগুলো উন্নয়নের প্রজেক্ট দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন। কিন্তু এই নির্বাচনকে বিএনপি যে দৃষ্টিভঙ্গিতে দেখতে চাচ্ছে। কিন্তু সারা বিশ্বের মানুষ, এদেশের মানুষ এবং মিডিয়া সেভাবে দেখছে না। এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য যে কথাগুলো বলতে চাচ্ছে তারা, সেগুলো আইনগতভাবে, নির্বাচন কমিশন বা কোর্টে তারা দাঁড় করাতে পারেনি।

এবারের নির্বাচন ৭০-এর মতো গণজোয়ার হয়েছে উল্লেখ করে রিয়াজুল কবির কাওসার বলেন, মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে রায় দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা কাজের মাধ্যমে দেখাবো।

তিনি বলেন, বিএনপি বলে তাদের লাখ লাখ নেতাকর্মী, বড় রাজতৈকি সংগঠন এবং একাধিকবার ক্ষমতায় ছিলো, তাদেরকে আমরা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নির্বাচনের মাধ্যমে মোকাবেলা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়