শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. রাধা দত্ত বললেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই ভারত অনেক সুবিধা পাচ্ছে

মঈন মোশাররফ : বিবেকান্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ড. রাধা দত্ত বলেছেন, ২০০৯ সাল থেকেই ভারত বাংলাদেশের একটি সুষ্ঠু সম্পর্কের যাত্রা শুরু হয়েছে। ধাপে ধাপে দুই দেশ এগিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্কটা দুইদিনের নয়। বর্তমানে এই সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। ভারতে ২০০৯ সালের পর সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। তবে এটা সত্য আওয়ামী লীগ সরকার ছিলো বলেই আমারা অনেক সুবিধা পেয়েছি এবং সুসম্পর্ক অটুট আছে।

শুক্রবার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, বাংলাদেশে আবারও সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ভারতেও সামনে নির্বাচন হবে। ভারতে সরকার পরিবর্তন হলেও দুদেশের উন্নয়ন কাজে কোনো প্রভাব পড়বে না। আমরা জানি তিস্তার পানির বিষয়টি কতোটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কিন্ত চুক্তি হয়নি বলেই যে বাংলাদেশে পানি কম যাচ্ছে এটা কিন্তু নয়। আমরা তিস্তার পানি নিয়ে সংকট সমাধানে আন্তরিক।

তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে ভারত যথেষ্ট আন্তরিক, কিন্তু তাদেরকে মিয়ানমারে পাঠালে সেখানে তারা কতোটা নিরাপাদ তা নিশ্চিত না করে পাঠানো যায় না। মিয়নমারে তাদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরী করতে হবে। তা নাহলে তারা শেখানে গিয়ে আবার বিপদে পড়বে। আমি এটুকু বলতে পারি দুইদেশ সমন্বিত ভাবে কাজ করলে আামরা এগিয়ে যেতে পারবো ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়