শিরোনাম
◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় তালাবদ্ধ গুদামঘর থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টায় মানব পাচারকারীদের খপ্পড়ে পড়ে ইন্দোনেশিয়ার একটি গুদামঘরে আটক ছিল ১৯৩ জন বাংলাদেশি। সেখান থেকে তাদের উদ্ধার করে ইন্দোনেশিয়ার স্থানীয় পুলিশ প্রশাসন। পাচারকারীরা প্রলোভন দেখিয়ে সেখানে তাদের আটক করে রাখে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে বন্দিদশা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সকলেই সুস্থ আছেন বলে জানা যায়। তাদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খবর: রয়টার্স

ইন্দোনেশিয়ার অনলাইন নিউজ পোর্টাল ত্রিবুন মেদানকে দেওয়া সাক্ষাৎকারে আটক এক বাংলাদেশি বলেন, আমাদের সকলের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বাংলাদেশ থেকে বালিতে এসে চারদিন পর আমরা এখানে পৌঁছাই। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে।

সুমাত্রা দ্বীপের মেদান নামক এলাকায় অবস্থিত সে গুদামঘরের আশেপাশে অবস্থানরত ব্যক্তিরা হঠাৎ সেখানে সন্দেহজনক শব্দ শুনে স্থানীয় ইন্দোনেশীয় পুলিশকে খবর দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে ১৯৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

উত্তর সুমাত্রার অভিবাসন বিভাগের প্রধান ফেরি মোনাং সিহিতে টেলিফোনে রয়টার্সকে জানান, আটক বাংলাদেশিরা পর্যটক হিসেবে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিল। কাজের সন্ধানে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল তাদের। দুর্ভাগ্যজনকভাবে তারা পাচারের শিকার হয়ে এখানে আটক হয়ে ছিল। তাদেরকে দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে এখনও বাংলাদেশি কিংবা ইন্দোনেশীয় পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র: অধিকার

  • সর্বশেষ