শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুঠোফোনে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা ১৫ ও ১৬ ফেব্রুয়ারি

প্রথম আলো :  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে মুঠোফোনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা ‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল’ (ডিআইএমএফএফ)। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার এবারের আসরে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, স্পেন, ফিলিপাইন, ব্রাজিল, চীন, জার্মানি, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সুইডেনসহ ৩৪টি দেশ থেকে যথাক্রমে ‘কম্পিটিশন’, ‘ওয়ান মিনিট ফিল্ম’ এবং ‘স্ক্রিনিং’ ক্যাটাগরিতে সর্বমোট ৯৫টি চলচ্চিত্র জমা পড়েছে। এসব চলচ্চিত্রের বিচারকার্য সম্পন্ন করেছেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান ও চলচ্চিত্র–বিষয়ক প্রবন্ধ লেখক বিধান রিবেরু।

বিচারকমণ্ডলীর বিচারে ‘কম্পিটিশন’ বিভাগে ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ‘ওয়ান মিনিট ফিল্ম’ বিভাগের তিনটি চলচ্চিত্র থেকে দুটি এবং ‘স্ক্রিনিং’ বিভাগে ৬৪টি চলচ্চিত্র থেকে ২৬টি চলচ্চিত্রসহ মোট ৩৮টি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে ‘CinemaScope Best Film’ অ্যাওয়ার্ড, ওয়ান মিনিট বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য থাকছে ‘ULAB Young Film Maker’ অ্যাওয়ার্ড। সেই সঙ্গে নির্বাচিত নির্মাতাদের জন্য থাকছে সনদপত্র এবং উপহার। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের সহযোগিতায় রয়েছে ।

  • সর্বশেষ