শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শফিউল-মিথুনরা শুক্রবার নিউজিল্যান্ডে রওনা হবেন

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় আগামীকাল (শুক্রবার) উড়াল দিবেন বাংলাদেশ জাতীয় দলের চার ক্রিকেটার। তারা হলেন ওয়ানডে দলের শফিউল ইসলাম ও মোহাম্মদ মিথুন এবং টেস্ট দলের মুমিনুল হক ও সাদমান ইসলাম। সকাল আটটা ২৫ মিনিটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারা।

এর আগে গতকাল (বুধবার) প্রথম দফায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ৮ ক্রিকেটার। বাকিরা যাবেন বিপিএল শেষ করে। বিপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। আর নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এই সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

শফিউল ও মিথুন বিপিএল খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বাদ পড়ে তারা। অন্যদিকে, মুমিনুল হক ছিলেন রাজশাহী কিংসে। তার দল বিদায় নেয় লিগ পর্ব থেকেই। সাদমান ইসলাম খেলেন চিটাগং ভাইকিংসের হয়ে। এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেয় তার দল।

  • সর্বশেষ