শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৮ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ব্যাক করেছে শিশুসহ আট নারী-পুরুষকে

জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ বাংলাদেশী এক শিশুসহ আট নারী-পুরুষকে বুধবার গভীর রাতে পুশ ব্যাক করেছে। এদিকে বিজিবি সদস্যরা তাদেরকে গ্রেফতার করে গতকাল জীবননগর থানা পুলিশে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃতরা ভারতে দীর্ঘ ছয় মাস কারাভোগের পর তাদেরকে বিএসএফ পুশ করে বলে গ্রেফতারকৃতরা জানান।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানান, জীবননগর উপজেলার মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার গভীর রাতে হরিহরনগর সীমান্ত এলাকায় টহল ডিউটি করা করছিলেন। এসময় সীমান্ত মেইন পিলার ৬২/৯-এস থেকে বাংলাদেশী অভ্যন্তরে হরিহরনগর ফাঁসতলা মাঠ দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশ ব্যাক হয়ে আসা বাংলাদেশী আটজন নারী-পুরষকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন-যশোর মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের হরিচাঁদ মল্লিকের ছেলে শ্রী সঞ্জয় কুমার মল্লিক (২৩), শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মোক্তার হোসেন সর্দারের ছেলে আরব আলী সর্দার(২৭), সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম(৩৬), সাতক্ষীরা সদর উপজেলার রেজাউল হকের মেয়ে মৌসুমী খাতুন(২০), নড়াইলের কালিয়া উপজেলার চালিতলা গ্রামের শাফির উদ্দিনের ছেলে রবিউল মোল্লা (৩৫), রবিউল মোল্লার স্ত্রী সামর্থ বিবি (২৭) ও শিশু কন্যা মরিয়ম(৫), বৃষ্টিপুর গ্রামের নাহিদ শেখের স্ত্রী পিংকী শেখ (২৭)। গ্রেফতারকৃতদের দাবী তারা ভারতে দীর্ঘ ছয় মাস ধরে জেল খেটেছে এবং তাদেরকে বিএসএফ বুধবার গভীর রাতে বাংলাদেশে পুশ ব্যাক করে দিলে আবারও তাদেরকে বিজিবি আটক করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন,একজন শিশুসহ বিজিবি আটজন নারী-পুরুষকে থানায় সোপর্দ করলে বিজিবির অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়