শিরোনাম
◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মারকলিপি দিয়ে ঢাবিতে ছাত্রদলের ব্যাপক শোডাউন

শিমুল মাহমুদ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ঢাবির উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়ার পর ক্যাম্পাস শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি তুলে দেন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের শীর্ষ নেতারা উপাচার্যের সাথে বৈঠকে করেন।

বৈঠকে পর ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এতে বিপুল নেতাকর্মী অংশ নেয়া। তারা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‍মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাকসু নির্বাচন নিয়ে নানা শ্লোগান দেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আব্দুল ওহায়াব, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, করিম সরকার, ঢাবি শাখা সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ঢাবির উপাচার্যের কাছে দেয়া স্মারকলিপিতে তিন মাস নির্বাচন পেছানো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূন্যতম তিন মাস স্বাভাবিক রাজনীতি চেয়েছে সংগঠনটি।

  • সর্বশেষ