শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে মৃত্যুর দুইঘন্টা পর অক্সিজেন লাগিয়ে রোগীকে অন্য হাসপাতালে প্রেরণ

বরিশাল প্রতিনিধি : নামে মাত্রই দুঃস্থ মানবতার হাসপাতাল। মানবতার বদলে ওই হাসপাতালে অপচিকিৎসায় একের পর এক প্রাণহানীর ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় অপারেশন টেবিলে এক প্রসূতির মৃত্যুর দুইঘন্টা পর নিজেদের দায় এড়াতে নাটকীয়ভাবে অক্সিজেন লাগিয়ে মৃত গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বলেন, প্রসূতি অনেক আগেই মারা গেছে। তার মরদেহে অক্সিজেন দিয়ে প্রায় দুই ঘন্টা পর এখানে পাঠানো হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে গোপনে জেলার আগৈলঝাড়া উপজেলার দুঃস্থ মানবতার প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপক সুমন ফকির, কর্মকর্তা রুস্তুম আলী ও গোলাম মোস্তফা তাদের নিজস্ব এ্যাম্বুলেন্সযোগে মৃত গৃহবধূ পলি অধিকারীর (২২) মরদেহ নিয়ে যান তার মামা বাড়ি গৌরনদী উপজেলার দোনারকান্দি গ্রামে। পরে মৃতের মামা দধিরামের বাড়িতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহের সৎকার করা হয়।

বিষয়টি যাতে প্রশাসনের নজরে না আসে সেজন্য তড়িঘড়ি করে মরদেহের সৎকার করা হয় বলে জানিয়েছেন পলির মামা দধিরাম।

বিষয়টি জানাজানি হলে প্রসূতির স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত পলি অধিকারী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন অধিকারীর স্ত্রী।

পলির স্বজনরা জানান, দুই বছর আগে পলির সাথে লিটনের বিয়ে হয়। পলি অন্তঃসত্ত্বা হলে স্থানীয় পল্লী চিকিৎসক ও সাবেক ইউপি সদস্য কালীপদ ওঝার তত্ত্বাবধানে চিকিৎসা চলে। প্রসবব্যথা শুরু হলে গত ৩০ জানুয়ারি পলিকে দুঃস্থ মানবতার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পল্লী চিকিৎসক কালীপদ ওঝা বলেন, দুঃস্থ মানবতার প্রাইভেট হাসপাতালে ভর্তির পর চিকিৎসক প্রশান্ত রায়ের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়।

কিন্তু হাসপাতালের অনভিজ্ঞ চিকিৎসক আশ্রাফুল আলম ও হাসপাতালের মাঠকর্মী অর্পনা পান্ডে রোগীকে সিজারিয়ান করাতে হবে বলে জানান। পরবর্তীতে সিজারিয়ান অপারেশন না করে স্বাভাবিক প্রসবের কথা জানালে অর্পনা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমার বাগ্বিতন্ডা হয়।

পল্লী চিকিৎসক কালীপদ ওঝা আরও বলেন, এরপর ৩১ জানুয়ারি পলির সিজারিয়ান অপারেশন করেন গৌরনদী উপজেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (গাইনী) বিপুল বিশ্বাস। অ্যানেসথেসিয়া চিকিৎসক ছিলেন ওই হাসপাতালের চিকিৎসক বর্তমানে ডেপুটেশনে আগৈলঝাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। ওইদিন সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় কন্যাসন্তান জন্ম দিয়েই মারা যায় পলি। সূত্রমতে, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে প্রসূতি পলি অধিকারী মৃত্যুর দুই ঘন্টা পর অক্সিজেন লাগিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে দুঃস্থ মানবতা হাসপাতালের ব্যবস্থাপক সুমন ফকির বলেন, পলির হার্টের সমস্যা ছিলো। অপারেশনের পর হার্টের সমস্যায় সে মারা যায়। পরবর্তীতে এ ঘটনায় সংবাদ প্রকাশ না করে সমঝোতার প্রস্তাব দেয়া হয়। এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ