শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

মানবজমিন : সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম ও ঢাকার কেরানীগঞ্জের চার শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে (বিআরটিএ) ক্ষতিপূরণের এক লাখ টাকা দিতে হবে ভুক্তভোগী চার পরিবারকে। একইসঙ্গে ওই চার শিক্ষার্থীর পরিবারকে কেন ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

জনস্বার্থে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুল হালিম এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক (আইন) রিট আবেদনটি দায়ের করেন। আগামী ১৫ই এপ্রিল এ বিষয়ে পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আবদুল হালিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল।
গত ২২শে জানুয়ারি চট্টগ্রামে সরকারি কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র কাজী মাহমুদুর রহমান (১৪) ও ১৬ই জানুয়ারি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোমা বড়ুয়া (১৮) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। ২৮শে জানুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারপুল এলাকায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়। হাসনাবাদ কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন (১৩) ও তার ছোট ভাই চতুর্থ শ্রেণির ছাত্র আফসার উদ্দিন (১০) এই দুর্ঘটনায় নিহত হয়।

আইনজীবী আবদুল হালিম বলেন, চট্টগ্রামের কোতোয়ালি, কদমতলা, চাঁদগাঁও ও দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ১৫ই এপ্রিলের মধ্যে চার শিশুর মৃত্যুর ঘটনায় হলফনামার মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়