শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল

স্বপ্না চক্রবর্তী : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন আগামি ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ জানুয়ারি তারিখে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।

মঙ্গলবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে (৫-২-১৯) তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ি আগামি ২৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম প্রেরণের সর্বশেষ তারিখ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। আগামি ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ১৮ মার্চ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রফেসর মো: আলী আশরাফ, এমপি। এছাড়া গঠিত নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হচ্ছেছন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন।

  • সর্বশেষ