শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে

আমান উল্লাহ ও ছৈয়দ আলম : রোহিঙ্গাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আছে উল্লেখ করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৫ এ এক প্রেসব্রিফিংয়ে একথা বলেন হলিউড অভিনেত্রী।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, বাংলাদেশে এসে রোহিঙ্গারা নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে, যা তারা নিজের দেশ মিয়ানমারে পায়নি। রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার বিষয়ে আন্তর্জাতিক স¤প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি।

বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এতোগুলো মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহমর্মিতার পরিচয় দিয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৪ এ অবস্থান করেন অ্যাঞ্জেলিনা জোলি।-সম্পাদনা : মুরাদ হাসান, রেজাউল আহসান

  • সর্বশেষ