শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর হাত থেকে বিপিএম পদক গ্রহণ করলেন ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :  ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম পদকে ভূষিত হয়েছেন। ৪ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর হাত থেকে বিপিএম পদক গ্রহণ করেছেন। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ এই চার জেলার সাধারণ মানুষের নিরাপত্তার সার্বিক দিক পর্যবেক্ষণের ভূমিকা পালন করে ময়মনসিংহ রেঞ্জ।

জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি নিবাস চন্দ্র মাঝির দিক নির্দেশনায় জেলা পুলিশসুপারগণ তা সফলভাবে বাস্তবায়ন করেছেন। এভাবেই জাতীয় সংসদ নির্বাচন প্রাককালীন সময়ে শান্তিপূর্ন ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশি নিরাপত্তার কারনে শান্তি ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব পালন করেন। উদ্ভূত পরিস্থিতিও নিয়ন্ত্রণে করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হন।

২০১৮ সালে পুলিশ বাহিনীতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ বিভাগের সর্বোচ্চ “বিপিএম-সেবা” পদক ৪ ফেব্রুয়ারি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হাত থেকে গ্রহণ করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। তার এই পদক অর্জনে ময়মনসিংহবাসীকে গৌরবান্বিত করেছেন বলে মনে করছেন বিভাগের রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়