শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি উপ-উপাচার্য জানালেন, চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে ডাকসু নির্বাচনের তফসিল

কামরুল হাসান : চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে ডাকসু নির্বাচনের তফসিল। এ ছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক হলে দুই জন করে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সকালে নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সবগুলো হলের প্রভোস্ট, পরিবেশ কমিটির সদস্য, চিফ রিটার্নিং কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। সভায় ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ জানান, সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। আলোচনা করে যে অবস্থানে আসলাম তাতে বোঝা যাচ্ছে এই সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বৈঠকে ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

প্রধান রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ইতিমধ্যে নির্বাচনের আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ কারা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র প্রকাশ করা হবে। গঠনতন্ত্রে পরিস্কার হয়ে যাবে নির্বাচনে কারা ভোটার ও প্রার্থী হতে পারবে। ক্যাম্পাসে সহাবস্থানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টরের দায়িত্ব¡ ক্যাম্পাসে ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করার। আমার কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়