শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সেনা প্রত্যাহারের পরই সিরিয়ায় আইএস বিজয় ঘোষণা করতে পারে : পেন্টাগন

আব্দুর রাজ্জাক : সিরিয়া থেকে যখন মার্কিন সৈন্য প্রত্যাহারে জোর তৎপরতা চলছে তখন চরম হতাশার বাণী শোনালো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ওয়াশিংটন সৈন্য প্রত্যার করার পরই সিরিয়ার অঞ্চলগুলো ইসলামিক স্টেট (আইএস) পুনরায় দখল করবে এবং বিজয় ঘোষণা করবে বলে আশঙ্কা করছে পেন্টাগন। সিএনএন

গত সোমবার সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল। প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন সৈন্যরা সিরিয়া ত্যাগ করাকালে তাদের ওপর আইএস হামলা করতে পারে এবং এই হামলার মাধ্যমে তারা নিজেদের বিজয় ঘোষণা করতে পারে বলে মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনায় নিয়োজিত মার্কিন কমান্ডারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ায় আইএসের পরাজয় হয়েছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে দাবি করে সম্প্রতি সেখান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন ২ হাজার সেনাকে নিরাপদে ফিরিয়ে আনতে সেখানে অতিরিক্ত ৬শ সেনা পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়