শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে গাড়ী চাপায় ২ মোটরসাইকেলের আরোহীর মৃত্যু

আফজাল হোসেন, শ্রীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ী চাপায় সুমন ও শরিফা নামে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ উপজেলার সালদিগা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন (২৬)। অপরজন শরীফা খাতুন (২২) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মনতলা গ্রামের মরমেশ আলীর মেয়ে।

শরিফা নয়নপুরের ডেকু নামের এক গার্মেন্টস কারখানার শ্রমিক,সে তার বোনের সাথে ফরিদপুর গ্রামে ভাড়া থেকে কারখানায় কাজ করত। সুমন পরিবার সহ স্থানীয় ফরিদপুর গ্রামের আফাজ উদ্দিন মুন্সির বাড়ীতে ভাড়া থেকে জৈনা বাজারে মাংসের ব্যবসা করত নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেলোয়ার হুসেন জানান, সন্ধ্যার দিকে সুমন মোটরসাইকেল যোগে শরিফার মুঠোফোন মেরামত করার জন্য শরিফাকে সাথে নিয়ে মাওনা চৌরাস্তায় আসার সময় পিছন দিক থেকে অজ্ঞাত এক গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই উভয়েই নিহত হয়।

পরে সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় ঘাতক গাড়ী বা চালককে আটক করা যায়নি।

  • সর্বশেষ