শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাশের বাড়ীর ঝগড়া থামাতে গিয়ে নিহত ১

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লায় পাশের বাড়ীর পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে এক ভাই ধারালো অস্ত্রের কোপে খুন হয়, অপর ভাই মারাত্বক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বিকেলে কুমিল্লা হাউজিং স্টেট ৩ নং বক্লে এ ঘটনা ঘটে। নিহতের নাম এজাজ আহমেদ(২৭)। কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. ছালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, নগরীর হাউজিং স্টেটের ৩ নং বক্লের বাসিন্দা এজাজ আহমেদ ( ২৭ ) ও তার ভাই আবদুল হাকিম পাশের বাড়ীর জগড়া থামাতে যায়। তালাকপ্রাপ্ত এক মহিলার সাবেক স্বামী ও বর্তমান স্বামীর মধ্যে বউ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রুপ নেয়।

এসময় পাশের বাড়ীর বাসিন্দা মৃত সেকান্দর আলীর ছেলে মো. এজাজ আহমেদ (২৭) ও তার বড় ভাই আবদুল হাকিম ঘটনাস্থলে গিয়ে জগড়া থামানোর চেষ্টা করে। এ সময় আকাশ ও পলাশসহ অজ্ঞাত আরো দু’যুবক এজাজ আহমেদ এবং আবদুল হাকিমের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। যুবকদের এলোপাথাড়ি কোপ এজাজ আহমেদের ঘাড়ে লাগে। মাটিয়ে লুটিয়ে পরে এজাজ আহমেদ। অপর ভাই আবদুল হাকিমের পিঠে বেশ কয়েকটি কোপের আঘাত লাগে।

ঘটনার পরেই স্থানীয়রা এজাজ আহমেদ কে প্রথমে কুমিল্লা ২৫০ শয্যা হাসপাতলে প্রেরণ করে, অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় নিয়ে যেতে বলে আহত এজাজ আহমেদকে৷ কিন্তু স্বজনরা আহত এজাজকে নিয়ে নারায়ণগঞ্জ পৌঁছালে এজাজ সেখানেই মৃত্যু বরণ করেন। রাত সোয়া দশটায় নগরীর হাউজিং স্টেটে নিহত এজাজের লাশবাহী গাড়ী পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যর অবতরণা ঘটে।

এদিকে ঘটনার বিষয়ে কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন অচিরেই তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়