শিরোনাম
◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে তিন ইটভাটাকে জরিমানা

বাংলা ট্রিবিউন :  ইটের পরিমাপে কারচুপির দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তিনটি ইটভাটাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে গ্যাস সংরক্ষণের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, ইটের পরিমাপে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় মেসার্স আর কে ব্রিকসকে ১০ হাজার টাকা, এ আর বি ব্রিকসকে ২০ হাজার টাকা ও কে এস পি ব্রিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবসার দায়ে বালিয়াকান্দির ঢাকা স্টোরকে ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়