শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে তৈরি হয় ঘানি ভাঙ্গা তেল

মঞ্জুর মোর্শেদ : প্রবাদ আছে, কলুর বলদ। কলু অর্থ তেল তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি আর বলদ হচ্ছে গরু। আগে কলুর বলদের মধ্যমেই ঘানি ভেঙ্গে তেল তৈরি করা হতো। এই প্রবাদটি এখনো প্রচলিত থাকলেও প্রযুক্তির উন্নতির ফলে এখন আর সেই ঘানি, বা ঘানি ভেঙ্গে তেল তৈরির প্রক্রিয়াটি নেই। সূত্র : সময় টিভি

তবে বর্তমান সময়ে এখনো অনেকেই লাভ-ক্ষতির হিসেবে না গিয়ে সন্ধান করে চলেছেন প্রাকৃতিক বিশুদ্ধতার। প্রযুক্তির বিপরীতে সেই অর্গানিক ক্রেতা ও বিক্রেতার টিকে থাকার বিষয়টি সম্প্রতি উঠে আসে। যেখানে রয়েছে কলু , কলুর বলদ, তেঁতুল কাঠের ঘানি, দেশি সরিষা আর শতভাগ বিশুদ্ধতা।

ঢাকার অদূরে সাভারের দক্ষিণ নামাবাজারে বেশ কয়েকটি দোকানে তেল তৈরিতে ব্যবহৃত হচ্ছে আদি কালের ঘানি। বিষয়টি বর্তমান সময়ের আধুনিক মানুষের কাছে বেশ চমকপ্রদ ও কৌতুহলের।

কাঠের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজানো হাতে তৈরি যন্ত্রের চারিদিকে নির্বিকারভাবে ঘুরে চলেছে কলুর বলদ, দু চোখ বাঁধা বাঁশের তৈরি বিশেষ ধরণের দুটি ছোট ঝুড়ি দিয়ে। কোন রকম অসম্মতি ছাড়াই অনবরত ঘুরে চলছে গরু আর তৈরি হচ্ছে দেশি সরিষার খাঁটি তেল। ফোটায় ফোটায় তেল জমা হচ্ছে নিচে রাখা পাত্রে।

তবে প্রাকৃতিক পদ্ধতিতে তেল তৈরিতে সময়, শ্রম ও খরচ দুটোই অনেক বেশি। শক্তিশালী গরুগুলোর খাবার জোগাতেও খরচ হয় অনেক টাকা। আর তাই এই তেলের দামটিও বেশি। তবে দাম বেশি হলেও প্রায় দুস্প্রাপ্য এই ঘানির তেলের চাহিদা কিন্তু ব্যাপক।

  • সর্বশেষ