শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার

মুসফিরাহ হাবীব : #মি টু ঝড়ে উত্তাল বলিউডে এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খান। ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় সালমানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক নৃত্যশিল্পী। বিষয়টি খতিয়ে দেখার পর রোববার সালমান ইউসুফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই নৃত্যশিল্পীর অভিযোগ, ওশিয়ারায় একটি কফি শপে সালমানের সঙ্গে তার আলাপ হয়। সেখানেই তাকে দুবাইয়ে একটি অনুষ্ঠানে সালমান তার সঙ্গে পারফর্ম করার প্রস্তাব দেন। এরপর কফি শপ থেকে সালমান ওই শিল্পীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যাওয়ার সময় গাড়ির মধ্যেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন।

নৃত্যশিল্পীটির আরো অভিযোগ, তিনি ওই ব্যবহারের প্রতিবাদ করলে সালমান বলেছিলেন এ ধরনের ঘটনা বলিউডে ঘটেই থাকে। এফআইআর এ আরো বলা হয়, সালমানের ম্যানেজার ওই নৃত্যশিল্পী ও তার দলকে দুবাইয়ে পারফর্ম করার জন্য গতবছর ২০ আগস্ট ফোন করেছিলেন। দুবাইতে পারফর্ম করতে যাওয়ার পর সালমান ও তার সঙ্গীরা তাকে ও দলেন আরো কয়েকজনকে যৌন হেনস্থা করেন।

আরেকটি শো’য়ের প্রস্তাব দিয়ে বাহরাইনের একটি রিসোর্টে ওই শিল্পীকে রাত কাটানোর প্রস্তাবও দেন তিনি। এরপর ফের দুবাই ফেরার পথে গাড়িতে তাকে খারাপভাবে স্পর্শ করেন সালমান। দুবাই থেকে ফিরেই এর বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিলে নৃত্যশিল্পী ও তার দলের কয়েকজনকে হুমকি দেওয়া হয়।

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সালমান ইউসুফ খান 'ডান্স ইন্ডিয়া ডান্স' শো’য়ের চ্যাম্পিয়ন ছিলেন। এখন তিনি বলিউডের সফল কোরিওগ্রাফার।

  • সর্বশেষ