শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিগ ওয়ানে প্রথম হারের স্বাদ পেলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে গত রোববার লিওঁর মাঠে ২-১ ব্যাবধানে হারে নেইমার ছাড়া খেলতে নামা পিএসজি। গোলের দেখা পাননি কাভানি-এমবাপেরা । একমাত্র গোল করেছেন ডি মারিয়া। তবে একটি মাত্র গোলে জিততে পারেনি টমাস তুখেলের শিষ্যরা। ফলে লিগ ওয়ানে প্রথম হারের স্বাদ পেতে হয় তাদের।

ম্যাচের শুরুতেই ছন্দময় খেলাই উপহার দিয়েছিল পিএসজি। তাতে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। ইউলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বল থেকে বা পায়ের কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন ডি মারিয়া। ৩৩ মিনিটে মুসা দেম্বেলের গোলে সমতায় ফেরে লিওঁ। তাতেই ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটের মাথায় পেনাল্টির দেখা পায় লিঁও। ডি-বক্সে মুসা দেম্বেলেকে ফাউল করেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। তাতেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন নাবিল ফেকির। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে পিএসজি।

এ নিয়ে ২১ ম্যাচে ১৮ জয়, ২ ড্র ও ১ হারে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে লিওঁ। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়