শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকেরা প্রতারণামূলক মজুরি হিসাবের প্রতিবাদ করায় মার খেয়ে যাচ্ছে

অধ্যাপক আনু মুহাম্মদ : গার্মেন্টস মালিকদের সংগঠন আরও সুবিধা চায়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো তাদের আমদানি বাবদ দেয় কর অব্যাহতি পায় প্রায় ৩৫ হাজার কোটি টাকার, গার্মেন্ট খাতই এর মধ্যে প্রায় ৩৪ হাজার কোটি টাকার অব্যাহতি সুবিধা পায়। গত বছর ‘চাহিবামাত্র’ উৎসে কর কমানো হয়েছে যাতে রাজস্ব বোর্ডের হিসাব অনুযাযী তারা আরও ৩ হাজার কোটি টাকার সুবিধা পাচ্ছেন। এছাড়াও কমানো হয়েছে কর্পোরেট কর। নগদ অর্থ সুবিধা, পুলিশ আর আদালতের সুবিধা তো আছেই। কিন্তু হবে না, আরও চাই। এই খাতেই শ্রমিকেরা প্রতারণামূলক মজুরি হিসাবের প্রতিবাদ করায় মার খেয়ে যাচ্ছে, পুলিশের গুলিতে একজন খুন, কতো জখম তার হিসাব নেই। ৫ হাজার শ্রমিক ইতোমধ্যে চাকরিচ্যুত, মামলা আর হামলার শিকার বহুজন। ফেসবুক থেকে

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়