শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ভিসা সেন্টার পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

অহিদ মুকুল : নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা।

রোববার সকাল ১০টায় প্রতিনিধি দলসহ তিনি চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন।

এসময় আদর্শ সোয়াইকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোয়াখালীর আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করে বলেন, নোয়াখালীর মানুষের সহজে প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করতে এ সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সাধারণ মানুষের চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের জন্য এ সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারবে।

ভিসা সেন্টার পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, ফাস্ট সেক্রেটারি মিস নবনিতা চক্রবর্তী, সেকেন্ট সেক্রেটারি বিষাদ জয়তী দাস, ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়