শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থেকে এসএসসি দিচ্ছে ২০২ পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক: বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে সৌদি প্রবাসী ২০২ শিক্ষার্থীও এবার একযোগে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গতকাল শনিবার সৌদি সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তথ্য- কালের কণ্ঠ

সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় পরীক্ষার্থীদের জন্য ২টি কেন্দ্র বসানো হয়। দেশটি থেকে মোট ২০২ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

গতকাল পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় বাইরে ছিল অভিভাবকদের ভিড়।

বালাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ থেকে ৬৫জন এবং জেদ্দা থেকে ১৩৭জন পরীক্ষার্থী রয়েছে।

রিয়াদ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি শতভাগ হলেও জেদ্দা কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ হামদুর রহমান। এছাড়া রিয়াদের ৩জন নিয়মিত শিক্ষার্থী কেন্দ্র পরিবর্তন করে বাংলাদেশ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।

জেদ্দায় কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী কে এম সালাহ উদ্দিন।

  • সর্বশেষ