শিরোনাম
◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হবে হলগুলোতে: কাদের

আহমেদ জাফর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গত ২৮ বছর ধরে ডাকসু নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে কোন প্রভাব পড়বে না।

সংসদ বর্জন করা দলের জন্য ক্ষতিকর উল্লেখ করে বলেন, বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা ঘটায় তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর। ।
তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। বিএনপি সংসদে সংখ্যায় কম হলেও তারা জোড়ালে ভূমিকা রাখতে পারেন।

অংশগ্রহণমূলক নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। রাজনীতিতে জয় পরাজয় আছে। নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি বিদেশী বন্ধুও হারাবে।

বিএনপির আন্দোলন দেশের জনগণ আগ্রহী নয় এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, মানুষ আন্দোলনে আগ্রহী নয়। গতদশ বছরে তারা কোন আন্দোলন করতে পারেনি।

কাদের বলেন, প্রধানমন্ত্রী যে চা চক্রের আয়োজন করেছেন বিএনপি ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ-আলোচনা করতে পারেন।

বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান বর্জন করেছেন এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা। বিএনপি নেতিবাচক ধারা আকড়ে ধরায় তারা রাজনীতিতে খাদের কিনারায় পড়েছে।

  • সর্বশেষ