শিরোনাম
◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের উচিত ছিল ইরান সম্পর্কিত উপদেশ মেনে চলা: জারিফ

রাশিদ রিয়াজ : পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসনের যুদ্ধবাজ কর্মকর্তারা এবং ইসরায়েলিরা ইরান সম্পর্কে এতদিন ধরে যা বলে এসেছেন ট্রাম্পেরই গোয়েন্দা কর্মকর্তারা তার বিপরীতে অবস্থান নিয়েছেন। কাজেই ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং সাবেক মার্কিন প্রশাসনের কর্মকর্তারা ইরান সম্পর্কে এতদিন ধরে যা কিছু বলে এসেছিলেন ট্রাম্পের উচিত ছিল তা মেনে চলা।

সিআইএ’সহ একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানরা মঙ্গলবার মার্কিন সিনেটের শুনানিতে একবাক্যে একথা স্বীকার করেছেন যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা ইরানের নেই বলেও তারা মন্তব্য করেন।

পরদিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় তার গোয়েন্দা সংস্থাগুলোর এই স্বীকারোক্তিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর কর্মীরা ইরানের হুমকির মুখে অত্যন্ত শিশুসুলভ ও উদাসিন আচরণ করছেন। তাদের আবার স্কুলে পাঠানো দরকার বলেও মন্তব্য করেন ট্রাম্প। পারসটুডে

  • সর্বশেষ