শিরোনাম
◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:৪১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি নারী ক্রিকেটাররা,নিজেদের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচে হারলো

স্পোর্টস ডেস্ক: ইতিহাসের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান নারী দল। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭১ রানে হেরেছে স্বাগতিক পাকিস্তান। ১-০ তে লিড নিল সফরকারী ক্যারিবীয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল নিজেদের ১১৩তম টি-টোয়েন্টি ম্যাচে। মেয়েদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড (১২০ ম্যাচ)। দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, তৃতীয় সর্বোচ্চ ১১৩টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মেয়েরা। ১০০ টি-টোয়েন্টি খেলা পাকিস্তানের পেছনে আছে ভারত (৯৮ ম্যাচ)। বাংলাদেশের মেয়েরা খেলেছে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ।

করাচিতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। জবাবে, ১৮ ওভারে গুটিয়ে যাওয়ার আগে পাকিস্তান করে ৮৯ রান। ক্যারিবীয়ান ওপেনার কাইসিয়া নাইট ১০ বলে ৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা শিমাইনি ক্যাম্পবেলে ৪ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার দিয়েন্দ্রা ডটিন ব্যাটে ঝড় তুলে ৬০ বলে আটটি চার আর চারটি ছক্কায় করেন অপরাজিত ৯০ রান। সেডিয়ান ন্যাশন ৩৫ বলে চারটি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৫০ রান। একটি উইকেট পান নাসরা সান্ধু। বাকি উইকেটটি রানআউট।

১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার জাভেরিয়া খান ১৯ আর দলপতি বিসমাহ মারুফ ৩৮ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কে যেতে পারেননি। শামিলা কনেল তিনটি, শাকিরা সেলমান দুটি, আনিসা মোহামেদ দুটি, দিয়েন্দ্রা ডটিন একটি আর অ্যাফি ফ্লেচার একটি করে উইকেট দখল করেন। অলরাউন্ড পারফর্মে ম্যাচ সেরা হন দিয়েন্দ্রা ডটিন।

১০০ ম্যাচ খেলে পাকিস্তান টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ৪০টিতে, হেরেছে ৫৭টিতে। আর ১১৩ ম্যাচ খেলা ক্যারিবীয়ান মেয়েরা জিতলো ৬৬ ম্যাচে আর হেরেছে ৪১ ম্যাচে। মুখোমুখি দুই দলের এটি ছিল দশম ম্যাচ। যেখানে ৭-১ এ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ