শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসির বিপক্ষে বড় জয় বোর্নমাউথের

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে বুধবার রাতে ৪-০ ব্যবধানে চেলসিকে হারায় বোর্নমাউথ। ঘুরে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ হওয়া মাউরিসিও সাররির দল শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বড় হার নিয়ে।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত চেলসি। কিন্তু পেদ্রোর ক্রসে মাতেও কোভাসিচের হেড ফিরে আসে ক্রসবারে লেগে। প্রথমার্ধের শেষ দিকে সেসার আসপিলিকুয়েতা ও এদেন আজার লক্ষ্যভ্রষ্ট শটে সমর্থকদের গোলের অপেক্ষা আরও বাড়ান।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বোর্নমাউথ। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল ধরে ডেভিড ব্রুকস শরীরটাকে ঘুরিয়ে ব্যাক পাস করেন জসুয়া কিংয়ের উদ্দেশে। নিখুঁত শটে জাল খুঁজে নেন নরওয়ের এই ফরোয়ার্ড। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। কিংয়ের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে সিলভাকে কাটিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রুকস। ৭৪তম মিনিটের গোলে চেলসিকে আরও কোণঠাসা করে ফেলে বোর্নমাউথ। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ধরে স্ট্যানিস্ল্যাস জুনিয়র নিজে শট না নিয়ে ছোট পাস দেন বাঁ দিকে থাকা কিংকে। নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

শেষ মুহূর্তে যোগ করা সময়ে সতীর্থের ছোট করে নেওয়া ফ্রি কিকের পর জর্ডন আইবের বাড়ানো ক্রসে চার্লি ড্যানিয়েলস হেডে জাল খুঁজে নিলে বড় জয়ের উৎসবে মেতে ওঠে বোর্নমাউথ। এ ম্যাচ হেরে ২৪ ম্যাচে আর্সেনালের সমান ৪৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে চেলসি। চার নম্বরে উঠেছে উনাই এমেরির আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়