শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডায় ৭ জন নিহত, ২ প্রদেশে জরুরি অবস্থা

আব্দুর রাজ্জাক : যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডায় অন্তত ৭ জন নিহত হয়েছে। দেশটির শীতল আবহাওয়া ভয়াবহ রুপ ধারণ করায় ইতোমধ্যেই দুটি প্রদেশে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে স্থানীয় সময় গত বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৫০ ডিগ্রি আবার কোথাও কোথাও তা ৬০ ডিগ্রিরও নিচে বলে জানা গেছে। এনডিটিভি

চরম শীতল আবহাওয়ায় প্রাণ বাঁচানো দায় হয়ে পড়েছে। ইতোমধ্যেই শীতে জমে অন্তত ৭ জনের মৃত্যুর নিশ্চিত করেছেন মিশিগান, উইসকন্সিন ও মিনেসোটার কর্মকর্তারা। অসহনীয় শীতল আবহাওয়ার জন্য সকল সরকারি অফিস বন্ধ ঘোষণা করে নিজ নিজ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন উইসকন্সিন ও মিশিগানের গভর্নররা। বুধবার রাতের দিকে ইলিনয়েস প্রদেশেরও কিছু সরকারি সংস্থা বন্ধ ঘোষণা করেছেন সেখানকার প্রাদেশিক গভর্নর।

অকল্পনীয় ঠা-ায় দেশটির সাধারণ জীবন ব্যবহত হচ্ছে। এতে বিমান চলাচল থেকে বিদ্যুত সরবরাহ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের উইসকন্সিন ও লোয়া প্রদেশের অবস্থা এখন শীতল অন্ধকারাচ্ছন্ন। এই পরিস্থিতি আরো চরম আকার ধারণ করেছে পানি সঙ্কটের কারণে।

  • সর্বশেষ