শিরোনাম
◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ভোট ডাকাতির ভুয়া সংসদের বিরুদ্ধে আন্দোলন করছি বললেন বজলুর রশীদ ফিরোজ

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ বলেছেন, আমরা ভোট ডাকাতির ভুয়া সংসদের বিরুদ্ধে আন্দোলন করছি। এই আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের গণতন্ত্র, ভোটাধিকারও, ভাত ও কাপড়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার রাজধানীর তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বাসদ কেন্দ্রীয় নেতা বলেন, শাসক দল কূটনৈতিক শুভেচ্ছাকে সুষ্ঠু নির্বাচনের স্বীকৃতির দাবি করে জনগণকে বোকা বানাতে চাইছে। তাছাড়া ১৬ কোটি জনগণ যেখানে প্রত্যক্ষ করেছেন যে তারা নিজেরা ভোট দিতে পারেননি, ভোটের আগের রাতেই ভোট ডাকাতি হয়ে গেছে। আর সেখানে বিদেশীদের স্বাক্ষর আনাটা অবান্তর। সরকার তাদের অপকর্ম জনগণকে ভুলিয়ে দিতে এবং ভুলে যেতে বলছে। আর সে কারণেই জাতীয় সংসদ নির্বাচনের কুকীর্তি জনগণ যাতে ভুলে যায়- সেই জন্যই তড়িঘড়ি করে উত্তর সিটি করপোরেশন নির্বাচন এবং উপজেলা নির্বাচনের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, শাসকরা তাদের প্রয়োজনে আদালতকে ব্যবহার করে নির্বাচন যেমন আটকে রাখতে পারে, আবার তাদের ইচ্ছায় আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্বাচনের আয়োজন করতে পারে। এটাই তথাকথিত স্বাধীন বিচার কমিশনের নমুনা। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন এবং উপ জেলা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের ছায়া অনুসরণ করা হবে বলে জনগণের এ ভোটের প্রতি কোন আস্থা নেই। আমরা আগামী দিনে জেলা ও উপ জেলা পর্যায়ে আন্দোলনের কর্মসূচি নিয়ে অগ্রসর হবো।

তিনি আরও বলেন, আমরা বলেছি- একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি, জালিয়াতির নির্বাচন হয়েছে। নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে। আগে মানুষ জানতো ভোটের দিন ভোট হয়, এবার মানুষ দেখেছে ভোটের আগের দিন ভোট হয়ে গেছে। কাজেই এ কারণে মানুষ খুবই আশাহত ও ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে বঞ্চিত- ক্ষুব্ধ। ফলে আমরা জনগণের আকাঙ্খা অনুযায়ী এ ভোট ডাকাতির নির্বাচন ও জাতীয় সংসদ বাতিল করে অতি দ্রুত একটি নির্দলীয় তদারকি সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাই।

  • সর্বশেষ