শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:২০ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব

রিয়াজ হোসেন: আগামী ১ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হতে যাচ্ছে দু’দিন ব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯। বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ-এর সভাপতিত্বে সংবাদ সংম্মেলনে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তিপর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। প্রত্যেকদিন সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।

উল্লেখ্য যে, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উৎসব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে।

  • সর্বশেষ