শিরোনাম
◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:০১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের উপর হামলার ঘটনায় জিয়াউলের ৩ দিনের রিমান্ড মন্জুর

তপু হারুন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের উপর হামলার ঘটনায় মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেলকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২৯ জানুয়ারী) শেরপুর আদালতে তাকে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড হাসান শাহরিয়ার তার বিরুদ্ধে এ আদেশ দেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালিবাড়ি এলাকা থেকে এ মামলার অন্যতম আসামী রুবেলকে গ্রেফতার করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, কয়েকজন বখাটে আটকের জের ধরে রবিবার সন্ধ্যায় এএসআই রফিকুল ইসলাম ও এএসআই আব্দুল হান্নানের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে এএসআই রফিকুল ইসলাম ও এএসআই আব্দুল হান্নান গুরুতর আহত হন। পরে তাদেরকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেলসহ ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ৮/১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেলকে গ্রেফতার করে মঙ্গলবার ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, পুলিশ অভিযান ওই মামলার অন্যতম আসামী রুবেলকে উপজেলার কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় প্রধান আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলার অন্যতম আসামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়