শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে তামিমের ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক : প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ছিল তামিম ইকবালের। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও একটি মাইলফলকে বাঁহাতি ওপেনার পৌঁছে গেলেন বাংলাদেশের সবার আগে। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিম ছুঁয়েছেন ৫ হাজার রান।

মঙ্গলবার বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৫৪ রানের অপরাজিত ইনিংসটির পথে ধরা দেয় তামিমের এই অর্জন। ১৮৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তামিম। ক্যারিয়ারে ফিফটি করেছেন ৩৩টি, সেঞ্চুরি ২টি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি রানে তামিমের পরে আছেন সাকিব। ২৬৪ ইনিংসে এই অলরাউন্ডারের রান ৪ হাজার ৬৬৭।

বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে তামিম খেলেছেন পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশে। খেলেছেন বিশ্ব একাদশেও। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১৭টি দলের হয়ে।

৫ হাজারের পথচলায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তামিম। বিপিএলে করেছেন ১ হাজার ৬২৯। এছাড়াও উল্লেখযোগ্য রান করেছেন পাকিস্তান সুপার লিগে। পেশোয়ার জালমির হয়ে ১৭ ম্যাচে ৫২২ রান করেছেন ৪০.১৫ গড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়