শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান দলে যোগ হলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট আসিফও ফারহান

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ডেকে পাঠিয়েছে দুই টি-টোয়েন্টি স্পেশালিস্টকে। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার পথে রওয়ানা দিয়েছেন দুই ক্রিকেটার আসিফ আলি আর শাহিবজাদা ফারহান।

টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের পাকিস্তান দলে রয়েছেন আসিফ আর শাহিবজাদা। তারা দুজন দলের সঙ্গে যোগ দেবেন। ওয়ানডে সিরিজে খেলা ইমাম উল হক আর শান মাসুদ দেশে ফিরে যাবেন।

ওয়ানডে সিরিজ শেষে ফিরে আসার কথা ছিল মোহাম্মদ রিজওয়ানেরও। তবে বর্ণবাদী মন্তব্যে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়া পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকে ফিরিয়ে আনা হচ্ছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দক্ষিণ আফ্রিকায় থেকে যাচ্ছেন রিজওয়ান।

সরফরাজের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচেও তিনিই দলের অধিনায়ক থাকবেন, নেতৃত্ব দেবেন এরপর টি-টোয়েন্টি সিরিজেও।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে কেপটাউনে ১ ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচ ৩ ও ৬ ফেব্রুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল : শোয়েব মালিক (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখর জামান, হাসান আলি, হুসাইন তালাত, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাহিবজাদা ফারহান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান শেনওয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়