শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দফায় বন্ধ এনআইডি সেবা, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

হ্যাপি আক্তার : সারা দেশে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ জাতীয় পরিচয়পত্র এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা নিয়ে থাকেন। কিন্তু এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় নির্বাচন কমিশনের এই এনআইডি সেবা কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে।- এনটিভি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত রোববার থেকে দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায়। এর আগে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে ১০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ১২ দিন বন্ধ ছিলো এনআইডি সেবা কার্যক্রম। তবে এ বিষয়ে কোনো নোটিশ না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা গ্রহীতাদের ।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজনের ভীড় লক্ষনীয়। কিন্তু সার্ভার সমস্যার কারণে ফিঙ্গার প্রিন্ট দেওয়া, কার্ড হারানো কিংবা সংশোধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম করতে পারছে না তারা। সেবা নিতে আসা মানুষরা জানেন না সার্ভারের সমস্যার কথা। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। কবে কখন থেকে এই সেবা চালু হবে, তাও জানানো হচ্ছে না তাদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

উত্তরা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, ‘রোববার এসেছিলাম এখানে। কাজ হয়নি বলে সোমবার এসেছি। এখানকার লোকজন বলছে, সার্ভারে সমস্যা। এই রকম একটি অতি প্রয়োজনীয় জিনিস সার্ভারে সমস্যা বলে কাটানো অপরাধ।’

কয়েক মাস ঘোরাঘুরি করেও নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্রের নামের বানান ঠিক করতে পারেননি স্কুলশিক্ষক আবদুল করিম। জমি রেজিস্ট্রি সংক্রান্ত ঝামেলা থাকায় কোনো উপায় না পেয়ে তিনি এসেছেন ঢাকার নির্বাচন কমিশনে। এসে শোনেন, ইন্টারনেটে ঝামেলা। তিনি বলেন, ‘এত কষ্ট করে এসে সার্ভারে সমস্যার কথা শুনলাম। কষ্টও কোনো বিষয় না। এই নামের বানান ঠিক করতে না পারলে জমি রেজিস্ট্রি করতে পারছি না। এর পরে কবে ঠিক করতে পারব, তাও এখানকার লোকজন বলতে পারছে না।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটের ব্যাপার, সার্ভারে সমস্যা হতেই পারে। তবে  সব সমস্যা কেটে যাবে এবং সেবা নিতে আসা লোকজন দ্রুতই সেবা পাবেন।’ সম্পাদনা : জামাল

  • সর্বশেষ