শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রসফায়ারে নিহত সন্ত্রাসীর সহযোগীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের দেওভোগে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এলাকায় ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী হাসানের সহযোগী হিসেবে পরিচিত। রোববার রাতে দেওভোগ পশ্চিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর দেওভোগ মাদরাসা এলাকার নুরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া লাল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের দশলং এলাকায়।

নিহতের ভাতিজা শাকিল জানান, দেওভোগ এলাকায় আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন থেকে সেটা আর করতেন না। পরে তিনি বিসিকের বিভিন্ন গার্মেন্টে সাব কন্ট্রাকে কাজ করতেন। রোববার রাতে দেওভোগে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আলমগীর মূলত ক্রসফায়ারে নিহত হাসানের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। তারপরও ঘটনার তদন্ত করা হচ্ছে এবং খুনিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। তবে আলমগীর পুলিশের কোনো সোর্স না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান (৩৮) নিহত হন। এ সময় অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের দাবি করে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়