শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে বিজিবির অভিযানে হুন্ডির টাকাসহ আটক ১

জামাল হোসেন খোকন: জীবননগরে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৯লক্ষ ২০হাজার ১'শ টাকাসহ যুবলীগের সভাপতি আটক হয়েছে।

ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার সময় ঝিনাইদহ ব্যাটলিয়ন ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তে ৬৯পিলার হতে আনুমানিক ৩ কিলোমিটার

বাংলাদেশের অভ্যান্তরে জীবননগর পৌর শহরের ৬নং ওর্য়াড মুক্তিযোদ্ধা রোডের পাকা রাস্তার উপর থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত কাসেদ আলীর ছেলে সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি সেকেন্দার আলীকে (৩৫)হুন্ডির নগদ ৯লক্ষ ২০হাজার ১শ টাকা, একটি হিরোহুন্ডা মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও সীমসহ আটক করে।

আটককৃত হুন্ডি ব্যবসায়ী সেকেন্দার আলীকে রোববার রাতে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়