শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনিজুয়েলার পক্ষে বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আব্দুর রাজ্জাক : ভেনিজুয়েলা প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পক্ষে বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও ছিন্ন করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রয়টার্স

গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনিজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। ওয়াশিংটন ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছে বলে বিতর্কের এক পর্যায়ে কারাকাসের তেল শিল্পে ব্যাপক বিনিয়োগকারী দেশটি অভিযোগ করে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে সমর্থন করে ইতোমধ্যেই সংকট সমাধানে ৮ দিনের মধ্যে নির্বাচন আয়োজন না করলে বিরোধী নেতা হুয়ান গাইডোকে সমর্থন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইউরোপীয় কমিশন।

এদিকে, ইংল্যান্ডের ব্যাংকে মজুদ রাখা ভেনিজুয়েলার ১শ ২০ কোটি ডলারের স্বর্ণ উত্তোলনে মাদুরো সরকারের ওপর অবরোধ আরোপ করা হয়েছে। এর মাধ্যমে ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশী মুদ্রার ৮শ কোটি ডলারের মজুদের বড় একটি অংশ আটকে দেয়া হয়েছে বলে একটি অপ্রদর্শিত সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়