শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত শৃঙ্গ জয়ের পর পাহাড় থেকে পড়ে মারা গেলেন ‘বিকিনি হাইকার’ গিগি

তাইওয়ানের পর্বতারোহী গিগি ইউ গত চার বছর ধরে প্রায় ১০০টি শৃঙ্গ জয় করেছিলেন। দুর্গম পাহাড়ের চূড়ায় উঠে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পান বিপুল জনপ্রিয়তা। কখনো কখানো বিকিনি পরিহিতা অবস্থায় ছবি তুলতেন বলে পরিচিতি পেয়েছিলেন ‘বিকিনি-হাইকার’ নামে। অথচ সোমবার তাইওয়ানে একটি গিরিখাতের গভীরে তার মরদেহ শনাক্ত করা হয়। মঙ্গলবার সারাদিন ধরে তার দেহ উদ্ধারের চেষ্টা চালান উদ্ধারকারীরা।

তাইওয়ানের সর্বোচ্চ শৃঙ্গ ইউশান যার উচ্চতা প্রায় চার হাজার মিটার সম্প্রতি তারই উদ্দেশ্যে রওনা হন গিগি। বছর ছত্রিশের গিগি শনিবার পড়ে গিয়েছিলেন গভীর খাদে। খবর পাওয়া মাত্র হেলিকপ্টারে রওনা হয় উদ্ধারকারী দল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কাছাকাছি গিয়েও তিন বার ফিরে আসতে হয় তাদের। প্রায় ২৮ ঘণ্টা পর গিগির দেহ পাওয়া যায়। ঠান্ডায় জমে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

মূলতঃ গিগি একা একাই পাহাড় ভ্রমণে যেতেন। এবারও তেমনই গিয়েছিলেন। ২৫দিনের ছিল এই যাত্রায় দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। এরপর স্যাটেলাইট ফোনের মাধ্যমে এক বন্ধুর কাছে সাহায্য চান তিনি। খারাপ আবহাওয়ার কারণে গিগির কাছে পৌঁছাতে দেরি হয়ে যায়। সারা রাত সেভাবেই কাটাতে হয় গিগিকে। ১৬৭০ মিটার উচ্চতায় সারারাত ঠান্ডায় প্রচন্ড কষ্ট পান তিনি। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন গিগি। সিএনএন

  • সর্বশেষ