শিরোনাম
◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হগের মুখেও কোহলি বন্দনা

স্পোর্টস ডেস্ক : মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি বিরাট কোহলির আগ্রাসী আচরণকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন অনেকে। কারো কারো কাছে আবার সেটি ইতিবাচক। অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্রাড হগ তাদেরই দলে।

সম্প্রতি পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়েন কোহলি। এরপর তার আচরণকে ‘অশোভনীয়’ বলেছেন অনেকে। এই তালিকায় কোহলির স্বদেশীরাও আছেন। তবে তার পক্ষে কথা বলা লোকেরও অভাব নেই। অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার, ক্যারিবীয়ান গ্রেট স্যার ভিভ রিচার্ডস কোহলিকে সমর্থন জানিয়েছেন। এবার ভারতীয় অধিনায়ককে প্রশংসায় ভাসালেন আরেক অস্ট্রেলিয়ান ব্রাড হগ।

১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলে খেলা চায়নাম্যান হগ ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেছেন, ‘কোহলি ভারতীয় দলের চালিকা শক্তি। মাঠে ওর খেলা-পাগল মনোভাবটা দেখতে পাবেন আপনি। ও অন্যদের থেকে ভিন্ন ধাঁচের খেলোয়াড়। সতীর্থদের কাছ থেকে ও যা প্রত্যাশা করে, তা নিজেও করে দেখায়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং অন্যদের অনুসরণ করতে বলে।

পার্থে বোলারদের ম্যাচে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন কোহলি। ব্যাটসম্যানদের বধ্যভূমিতে তার নান্দনিক ইনিংসটি সত্যিই প্রশংসার দাবি রাখে। হগের মুখেও শোনা গেল কোহলি-বন্দনা, ‘ব্যাটসম্যান হিসেবেও কোহলি আলাদা। সে বাউন্ডারি খোঁজে নেয়, স্ট্রাইক রোটেড করতে পারে। ঘুরিয়ে দিতে জানে ম্যাচের মোমেন্টাম। ভারতের অন্য কেউ তা পারে না।

চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল। হগ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই প্রত্যাশা করছেন, আমাদের হাতে আরও দুটি ম্যাচ বাকি। আমি কেবল একটা জমজমাট লড়াই চাই। -ক্রিকইনফো

  • সর্বশেষ