শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি জামায়াতকে নওমুসলিমদের মতো আশ্রয় দিয়েছে : জাফউল্লাহ চৌধুরী

কামরুল হাসান : একজন বিধর্মী যেমন তওবা করে মুসলমান হলে তার পিছনের সকল গুনাহ মাফ হয়ে যায়, মুসলমান তাকে অতিরিক্ত খাতির করে, বিএনপিও জামায়াতকে তেমনি ভাবে একটু বেশি খাতির করেছে। জামায়াতকে যেমন দলে রেখেছে তেমন সুযোগ দেওয়ার বেলায়ও একটু বেশি দিয়েছে। গত বুধবার ‘নিউজ টোয়েন্টিফোর’ টেলিভিশন চ্যানেলে এক টকশোতে ডা. জাফরউল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি বলেন, সমাজের ব্যবসায়ি, শিক্ষাবিদ সকলেই আজ অনেক বেশি দলীয় এবং সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ এবং এটি তাদের একটি দূরদর্শীতা। আজ নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে কেউ কোন কথা বলেন না। উল্টোদিকে বিএনপি আওয়ামী লীগের পথে না হেঁটে তারা জামাতকে সাথে রেখেছে। তিনি বলেন, মাঠে জামাতের ভোট আছে ৫শতাংশ, এই গুটি কয়েক ভোটের জন্য বিএনপি জামায়াতকে অনেক বেশি ছাড় দিয়েছে যেটা মোটেই কাম্য না। আজ ঐক্যফ্রন্টের প্রার্থীরা মিছিল করতে পারে না, পেষ্টার লাগাতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, আজ সেনাবাহিনী মাঠে থাকলে এই পরিস্থিতি হতো না। এখানে অনেক বেশি পিছিয়ে বিএনপি।

তিনি আরো বলেন, জামায়াত ক্ষমা চেয়েছে এটা ঠিক তবে তাদের আরো পরিষ্কার ভাবে ক্ষমা চাওয়া উচিত। তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির পক্ষে না। তার মতে এসকল আসামিদের ফাঁসির থেকেও বড় শাস্তি হওয়া উচিত, তাদের অনেক দিন সাজা হওয়া উচিত যাতে প্রতি বছর আমাদের সামনে এদের সাজার ব্যপারটি আসে এবং আমরা সাবধান হতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়