শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে র‌্যাবের অভিযানে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে (র‌্যাব)-৭এর সদস্যরা অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে। আটককৃত হচ্ছেন, টেকনাফ সদর ইউপি বরইতলি এলাকার মৃত জমির হোসেনের ছেলে দিলদার আহমেদ(৩০)।

জানা যায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া সাত টার দিকে র‌্যাব-৭টেকনাফ-ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব জানান, তারই নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বরইতলি এলাকার হাসেমের বসতবাড়ির সামনে রাস্তা উপরে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

এসময় একজন মাদক ব্যবসায়ী সুকৌশলে পালিয়ে যায়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২হাজার পিস এবং তার দেখান মতে হাসেম এর বসতবাড়ির উত্তর পাশে গর্তের ভিতর মাটি চাপা দেওয়া অবস্থায় ৮হাজার পিস ইয়াবাসহ মোট ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য৫০লাখ টাকা। এ ঘটনায় ধৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার সাব্বির আহমেদ ছেলে সৈয়দ আলম প্রকাশ শাহ আলমসহ (৩৬) দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের কে বিক্রিয় করে আসছে।

পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী ও পলাতক আসামির বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়