শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : গণশিক্ষা মন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, এক সময় বাংলাদেশের মানুষ এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে থাকতো। আজ কোন মানুষ না খেয়ে থাকে না। বর্হিবিশ্বের দৃষ্টিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

গতকাল রবিবার রাত ৯টায় পার্বতীপুর চার্জার ভ্যান ও অটোবাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে সোনাপুকুর চাকলা বাজার সুরভী মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

পার্বতীপুর চার্জার ভ্যান ও অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, মন্ত্রী কন্যা প্রকৌশলী আমেরিকা প্রবাসী ফারহানা রহমান মুক্ত, ফারজানা রহমান সিমলা, বেলাইচন্ডি সাবেক ইউপি চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, পার্বতীপুর চার্জার ভ্যান ও অটোবাইক শ্রমিক ইউনিয়নেরর সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ও বেলাইচন্ডি চার্জার ভ্যান ও অটোবাইক শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়